আনন্দপুর মৃত-নিখোঁজদের পরিবারকে ১০ লক্ষ : ফিরহাদ

0
99
ছবি সৌজন্যে : নিজস্ব
আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃত এবং নিখোঁজদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনের পর এ কথা জানিয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
তিনি বলেছেন, পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্য করা হবে। অন্যদিকে, আনন্দপুরের নাজিরাবাদে ভস্মীভূত ডেকরেটর্সের গুদামের মালিককে জেরা করছে পুলিশ। সূত্রের খবর, আনন্দপুরের অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্তের স্বার্থেই ওই ব্যবসায়ীকে তুলে আনা হয়। তবে তাঁকে আটক বা গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি পুলিশ। আনন্দপুরের জোড়া গোডাউনে আগুন লেগেছিল।
রবিবার রাত ৩টে নাগাদ জোড়া গুদামে আগুন লাগে। ঘটনার পর সেখানে ইতিউতি আগুন জ্বলছে। কী ভাবে আগুন লাগল, সেখানে অগ্নিনির্বাপক ব্যবস্থা আদৌ ছিল কি না— এমন নানা প্রশ্ন ঘুরছে।