নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনা চাপতে পুলিশের হুমকি: বিজেপি

0
377
ছবি সৌজন্যে : নিজস্ব
মুর্শিদাবাদের হরিহরপাড়ায় নাবালিকাকে মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে। গতবছর ঘটনাটি ঘটলেও প্রকাশ্যে না আনার জন্য পুলিশের তরফে হুমকি, প্রলোভন দেখানো হচ্ছে বলে অভিযোগ।
সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি দাবি করেছেন এমন ঘটনা দিল্লির নির্ভয়া, আর জি করের অভয়ার ঘটনাকেও হার মানাবে। বাবা-মাকে পাশে বসিয়ে বিজেপি অফিসে সাংবাদিক বৈঠক থেকে তরুণজ্যোতি জানিয়েছেন ২০২৪-র ১৭ জানুয়ারি বছর ১৩-র নাবালিকাকে অপরহরণ করা হয়। এরপর ২৭ তারিখ দেহ উদ্ধার হয়। নাবালিকার দেহে চোখ ছিল না। নখ উপরে ফেলা হয়েছিল। কেটে নেওয়া হয় জিভ, স্তন। নাবালিকার শরীরের যে অংশগুলো ছিল না তাঁর অভিযোগ প্রথম ময়নাতদন্তে অদ্ভুদভাবে সেগুলোর উল্লেখ ছিল না। পরবর্তীকালে হাইকোর্টে অর্ডারে দ্বিতীয়বার ময়নাতদন্তে বডিপার্টসের উল্লেখ ছিল। তরুণজ্যোতির অভিযোগ এরপর থেকেই পুলিশ নানাভাবে হুমকি দিচ্ছে নির্যাতিতার পরিবারকে। টাকা নিয়ে মামলা ক্লোজ করার জন্য চাপ দিচ্ছে। সাক্ষীদেরও হুমকি দেওয়া হচ্ছে। এমনকি আইনজীবীকে ৮ লাখ টাকা পর্যন্ত অফার করা হয়েছে।
অভিযুক্তকে জুভেনাইল প্রমাণ করার চেষ্টা চলছে। এর পিছনে কোন নেতা রয়েছেন, তার নাম সামনে আনবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তরুণজ্যোতি।