গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Malda তৃণমূল কর্মী বন্দুক হাতে, তৃণমূল কর্মীকে হুমকি পুলিশের 

    তৃণমূল কর্মী বন্দুক হাতে, তৃণমূল কর্মীকে হুমকি পুলিশের 

    0
    143
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মালদার হরিশচন্দ্রপুরে প্রকাশ্য রাস্তায় তৃণমূল কর্মীর বন্দুক হাতে দাদাগিরির ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে।
    জানা গিয়েছে, মনসুর রহমান নামে ওই তৃণমূল কর্মী এলাকায় হাতে বন্দুক নিয়ে নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করছিল। এরপরই পুলিশ মনসুরের বাড়িতে হানা দিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ একটি কার্তুজ। কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি। কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র। সমস্তটা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, মত্ত এক পুলিশ অফিসারের বিরুদ্ধে নিজের সার্ভিস রিভলভার উঁচিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে প্রাণের মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মালদায়। মালদার মানিকচক থানার অভিযুক্ত এএসআই-এর বিরুদ্ধে ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিষয়টি জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারকে জানানো হয়েছে মানিকচক থানার তরফে। পুলিশ সূত্রে খবর, মিল্কি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েতের সদস্য মইনুদ্দিন মোমিন এএসআই প্রশান্ত মিশ্রের সঙ্গে দেখা করতে মানিকচক থানায় গিয়েছিলেন।
    সাক্ষাতের পরেই প্রশান্ত নিজের সার্ভিস রিভলভার তাক করে মোমিনকে প্রাণে মারার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর দাবি, ওই সময় মত্ত অবস্থায় ছিলেন অভিযুক্ত পুলিশ অফিসার।