পুলিশ-আদিবাসী ধস্তাধস্তি, জলকামান-কাঁদানে গ্যাস, রণক্ষেত্র শিলিগুড়ি

0
266
ছবি সৌজন্যে : নিজস্ব
তির ধনুক নিয়ে অভিযান। ব্যারিকেড ভেঙে এগোনের চেষ্টা, পাল্টা জলকামান, কাঁদানে গ্যাস। আদিবাসীদের উত্তরকন্যা অভিযানে রণক্ষেত্র শিলিগুড়ি। ২৩ ডিসেম্বর ফাঁসিদেওয়ায় জমি দখলকে কেন্দ্র করে দুইপক্ষের অশান্তি বাধে।
সেখানে এক অন্তঃসত্তাকে মারধরের অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ১ জানুয়ারি মহম্মদ কাদের নামে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনও অধরা বাকি অভিযুক্তরা। বাকি অভিযুক্তদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে উত্তরকন্যা অভিযানে নামেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পুলিশও আগের থেকে প্রস্তুত ছিল। মিছিল করে উত্তরকন্যার দিকে এগোতেই তিনবাত্তি মোড়ে রণক্ষেত্রের পরিস্থিতি হয়।
ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে প্রতিবাদ শুরু করে। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই বাধা দেয় পুলিশ। এরপরেই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।