কলেজ খোলার দাবি, বাম ছাত্র-যুবদের মিছিলে পুলিশের লাঠি

0
417
ছবি সৌজন্যে : নিজস্ব
কলেজ খোলার দাবিতে বাম ছাত্রযুবদের মিছিলে ধুন্ধুমার কোচবিহার। পুলিশের লাঠি আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ।
আর্থিক অচলাবস্থার কারণে কোচবিহারের নিশিগঞ্জ মধুসূদন হোড় কলেজ বন্ধ হয়ে গিয়েছে। পুনরায় কলেজ খোলার দাবিতে রাস্তা অবরোধ করে এসএফআই-ডিওয়াইএফআই। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। পুলিশের বেধড়ক লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দাবি বামেদের।
এদিকে আদালতের নির্দেশ সত্ত্বেও ইউনিয়ন রুম খোলা রাখার অভিযোগ, সংসদে ছাত্রছাত্রীদের চাঁদার হিসেব সহ একাধিক দাবিতে নন্দীগ্রাম সীতানন্দ কলেজ অভিযান করে এসএফআই। কলেজের গেটের বাইরে অবস্থান করে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠনের সদস্যরা।