পাটনায় কংগ্রেসের বিক্ষোভে ধুন্ধুমার, জলকামান পুলিশের

0
150
ছবি সৌজন্যে : এক্স
বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাটনায়। বৃহস্পতিবার কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বিহারের রাজধানী পাটনায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিহারে বিজেপি-জেডিইউ-এর সরকার ছাত্র-যুবকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। বিহারের ভোটার তালিকায় সংশোধনের মাধ্যমে নতুন ভোটার এবং পুরোনো ভোটারদের নাম অনৈতিক ভাবে বাদ দিচ্ছে। যার প্রতিবাদ করায় কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিনিধিদের গ্রেফতার করা হয়েছিল, এরই জেরে আজকের প্রতিবাদ।
এরপরই পুলিশ বিক্ষোভকারীদের রুখতে ব্যারিকেড করে রেখেছিল, কিন্তু কংগ্রেসের কর্মী-সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে, ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো থেকে শুরু করে জলকামান ব্যবহার করে পুলিশ। পাশাপাশি বিক্ষোভকারীদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।