কসবাকাণ্ডে মনোজিতদের ফের হেফাজতে চায় পুলিশ

0
131
ছবি সৌজন্যে : ফাইল
কসবা ল’কলেজে গণধর্ষণকাণ্ডে মনোজিৎ মিশ্রদের ফের হেফাজতে চায় পুলিশ। ইতিমধ্যেই পুলিশের হাতে ফরেন্সিক রিপোর্ট, ডিজিটাল এভিডেন্সের রিপোর্ট এবং গেট প্যাটার্ন রিপোর্ট এসেছে।
সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণকাণ্ডে গ্রেফতার প্রাক্তন টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র সহ ৪ জনের বয়ান মেলানো হবে রিপোর্টের সঙ্গে। তারজন্যই মনোজিৎ, প্রমিত এবং জেব আহমেদকে ২ দিনের জন্য এবং নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে ৩ দিনের জন্য হেফাজতে চায় পুলিশ। অন্যদিকে পাল্টা অভিযোগ এনেছেন মনোজিতের আইনজীবী। তাঁর অভিযোগ মনোজিৎকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ডিএনএ টেস্টের সময় না জানিয়ে ট্যাবলেট খাওয়া হয়েছে মনোজিতকে।
হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখার দাবি তুলেছেন আইনজীবী। পাশাপাশি মনোজিতের আইনজীবী আরও অভিযোগ সই করতে পারলেও বিভিন্ন নথিতে টিপ ছাপ করিয়ে নেওয়া হয়েছে।