ফোন করলে ৫ মিনিটেই হাজির পুলিশ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
281
ছবি সৌজন্যে : এক্স

ফোন করলে ৫ মিনিটেই ঘটনাস্থলে হাজির হবে পুলিশ। কার্যত লক্ষ্যমাত্রা বেধেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নবান্ন সভাঘরে রাজ্যে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সাইবার অপরাধের বাড়বাড়ন্ত রুখতে দুর্গা স্কোয়াডের সূচনা করার পাশাপাশি রাজ্যজুড়ে সাইবার হেল্পডেস্ক এবং মহিলা হেল্পডেস্ক-র উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছেন আমেরিকার ৯১১-র ধাঁচে এবার এরাজ্যেও চালু হচ্ছে ১১২ হেল্পলাইন নম্বর। মঞ্চ থেকে রেসপন্স টাইম কমানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রী বলেছেন গুজরাট, উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্রে ফোন করার ৬ মিনিটের মধ্যে পুলিশ পৌঁছলেও পশ্চিমবঙ্গে এই গড় প্রায় ৩ ঘণ্টা। আগামী এক বছরের মধ্যে সেই সময়সীমা ৫ মিনিট নামিয়ে আনার লক্ষ্যমাত্রা বেধে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেপ্টেম্বর মাসেই প্রশিক্ষণপ্রাপ্ত রাজ্য পুলিশের ১২ হাজার এবং কলকাতা পুলিশে ৪ হাজার মোট ১৬ হাজার পুলিশকে কাজে নামানো হচ্ছে। আগামী বাজেটে ১১২ পরিষেবার জন্য গাড়ির সংখ্যা আরও বাড়ানোর কথা বলেছেন।