গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Kolkata পুলিশকে আর রক্তাক্ত হতে হবে না, আশ্বাস মুখ্যমন্ত্রীর

    পুলিশকে আর রক্তাক্ত হতে হবে না, আশ্বাস মুখ্যমন্ত্রীর

    0
    23
    ছবি সৌজন্যে :ফেসবুক
    পুলিশকর্মীদের আর রক্তাক্ত হতে দেবেন না। বুধবার নবান্ন সভাঘরে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় বা আরআরইউ-র সঙ্গে রাজ্য পুলিশের মউ স্বাক্ষরের পর এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    রাজ্যের পুলিশ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং বাহিনীকে আধুনিক প্রযুক্তিতে আরও দক্ষ করতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন ২০২৫ সালের নভেম্বরে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় থেকে এই বিশেষ প্রস্তাব রাজ্যের কাছে এসেছিল। কিন্তু আগের সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি শুধু না, বিষয়টিকে নিয়ে অবহেলা করেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেছেন উত্তরপ্রদেশ, অসম, হরিয়ানা সহ বেশিরভাগ রাজ্যই ইতিমধ্যে মউ স্বাক্ষর সেরে ফেলেছে। এই চুক্তির ফলে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুই বাহিনী আরও উন্নততর হবে।
    তিনি বলেছেন ডিউটি করতে গিয়ে পুলিশকর্মীদের দুষ্কৃতীদের হাতে রক্তাক্ত হতে দেবেন না। অন ডিউটি পুলিশ কর্মীদের নিরাপত্তা ও সম্মান সুনিশ্চিত রাখাটাই এই সরকারের প্রধান লক্ষ্য।