
হরিশ মুখার্জি রোডের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনের সামনে থেকে পুলিশ প্রহরা উঠল। বুধবার সকাল থেকেই এই ব্যবস্থা চালু হয়েছে বলে পুলিশ কমিশনার অজয় নন্দা বিবৃতি জারি করে জানিয়েছেন। একইসঙ্গে যে কঠোর নিরাপত্তা ছিল হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং পটুয়া পাড়ার মুখে সেই পুলিশ ব্যারিকেড এবং ক্যাম্প প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
এর আগে মঙ্গলবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে যে অটোমেটেড গার্ড রেল এবং বিশেষ নিরাপত্তা অ্যারেঞ্জমেন্ট ছিল তাও তুলে নেওয়া হয়। ৯, ক্যামাক স্ট্রিট, ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ, হরিশ চ্যাটার্জি স্ট্রিট— এই তিন ঠিকানায়। মঙ্গলবারই লালবাজার থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই তিন জায়গায় বুধবার সকাল সাড়ে ৬টা থেকে আর অতিরিক্ত বাহিনী মোতায়েন থাকবে না। সেই নির্দেশ বুধবার সকাল থেকেই কার্যকর হয়েছে। এই তিন জায়গায় নিরাপত্তায় ছিলেন যে সব পুলিশকর্মী, বুধবার সকালে তাঁরা ওই জায়গা ছেড়ে চলে যান।
ওই তিন ঠিকানায় নিরাপত্তায় থাকা পুলিশদের জন্য যে কিয়স্ক ছিল, বুধবার সকালে তা ফাঁকা হয়ে গিয়েছে।







