গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Malda গাড়ি আটকাতেই পুলিশকে মার মালদায়, পাল্টা দাবি অভিযুক্তদের

    গাড়ি আটকাতেই পুলিশকে মার মালদায়, পাল্টা দাবি অভিযুক্তদের

    0
    82
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বৈধ কাগজ না থাথায় নাকা চেকিংয়ের সময় গাড়ি আটকাতে পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ উঠেছে। পাল্টা পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেছে ধৃতরা।
    সোমবার রাতে মালদহের গীতা মোড় এলাকায় নাকা চেকিং করছিল নাকা চেকিং করছিল মোথাবাড়ি থানার পুলিশ। সেই সময় একটি গাড়ি আটকে কাগজপত্র দেখতে চাইলেই পুলিশের ওপর চড়াও হন গাড়ির চালক। তার সঙ্গে আরও কয়েকজন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এমনকি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। অভিযোগ তল্লাশি সময় কর্তব্যরত পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান মোথাবাড়ি থানার পুলিশ আধিকারিকরা। ঘটনা প্রসঙ্গে মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন পুলিশের কাজে বাধা, মারধরের ঘটনায় এখনও পর্যন্ত আলকাশ আলি, সফিকুল ইসলাম এবং সালাম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি দেখে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। যদিও পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেছে ধৃতদের পরিবার। অবৈধ গাড়ি নিয়ে তোলাবাজির পাল্টা অভিযোগ করেছে ধৃতরা। তাঁদের দাবি কাগজপত্র ছাড়া ওই গাড়ি করেই সিভিক কখনও সঙ্গে পুলিশ রাস্তায় গাড়ি ধরে টাকা তুলছে।
    সেই ভিডিও করতে গেলে কার্যত মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এরপরেই পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয়।