
পুলিশের এএসআইয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে শোরগোল পড়েছে নদিয়ার হাঁসখালিতে। জানা গিয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী হাঁসখালি থানার বগুলা ফাড়িতে কর্মরত ছিলেন এএসআই সুমন মণ্ডল।
প্রায় দেড় মাস আগে তিনি বগুলা ফাঁড়িতে কাজে যোগ দিয়েছিলেন। তিনি ফাঁড়ির পাশেই একটি বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার সকালে প্রতিবেশীরাই ঘরের মধ্যে সুমন মণ্ডলের ঝুলন্ত দেহ দেখতে পান। ঠিক কি কারণে মৃত্যু তা স্পষ্ট নয়।
অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।







