বিটকয়েনেও রাজনৈতিক অনুদান !

0
101
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

রিফর্ম ইউকে এখন থেকে বিটকয়েনের মাধ্যমে অনুদান নেবে বলে ঘোষণা করেছে ব্রিটেনের রাজনৈতিক দলের নেতা নাইজেল ফারাজ। এর মাধ্যমে রিফর্ম ইউকে ব্রিটেনের প্রথম রাজনৈতিক দল হয়ে উঠল, যারা এ ধরনের ক্রিপ্টোকারেন্সিতে অনুদান নিতে রাজি হয়েছে।আমেরিকার লাস ভেগাসে এক ক্রিপ্টোকারেন্সি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ,ক্রিপ্টো অ্যাসেটস অ্যান্ড ডিজিটাল ফাইন্যান্স বিল-এর খসড়া তুলে ধরেন দলটির নেতা ফারাজ।

 তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হলে এই বিলটি পাশ করবেন তিনি। বিলটির লক্ষ্য,ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল অর্থনীতিকে সহজ ও বৈধভাবে পরিচালনা করা।ফারাজ বলেছেন চলুন স্বীকার করে নিই ক্রিপ্টো, বিটকয়েন, ডিজিটাল সম্পদ এখন থেকে স্থায়ীভাবে থাকবে।শ্রোতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেছেন, ব্রিটেনে ক্রিপ্টো বিপ্লব শুরু করবে রিফর্ম ইউকে।গত মাসে ব্রিটেনের চ্যান্সেলর র‍্যাচেল রিভস ঘোষণা করেছেন, ক্রিপ্টো সম্পদকে,পরম্পরাগত আর্থিক প্রতিষ্ঠানের মতো নিয়ন্ত্রণ করবেন তিনি।

তার লক্ষ্য, এ খাতে ব্রিটেনকে বিশ্বের নেতৃত্বস্থানীয় দেশ বানানো।তবে ক্রিপ্টোর দামের ওঠানামা ও ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের অনেক এমপি। দলটির ওয়েবসাইট আপডেট করেছে রিফর্ম ইউকে, যাতে বিটকয়েনের মাধ্যমে অনুদান দেওয়া সম্ভব হয়। এখন থেকে সমর্থকরা দলের ওয়েবসাইটে গিয়েই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনুদান দিতে পারবেন।