রাজনৈতিক ভবিষ্যত পার্টি ঠিক করবে : দিলীপ 

0
152
ছবি সৌজন্যে : নিজস্ব
তাঁর রাজনৈতিক ভবিষ্যত পার্টি ঠিক করবে। ভগবানের খাতায় লেখা আছে। ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এমনই মন্তব্য করে আবারও দলবদলের জল্পনা উস্কে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, তাঁকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল।
তিনি নিজে থেকে আসেননি। পার্টি চেয়েছে তাই এসেছিলেন। পার্টি তাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। তবে, তিনি আজ পর্যন্ত নিজে থেকে কিছু চাননি। পার্টি তাঁকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। দিলীপের আরও মন্তব্য, পার্টি যদি মনে করে তিনি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন, তাহলে তাই করবেন। তাঁকে বিজেপির কোনও অনুষ্ঠানে ডাকলেই যান, না ডাকলে যান না।
এরপরই দিলীপ বলেছেন, তাঁর দলবদলের কল্পনা করতে তো পয়সা লাগে না। অনেকেই করছে। ২১ তারিখ পর্যন্ত কল্পনার ডেট দেওয়া হয়েছে। তারিখ পে তারিখ। কিছু একটা মার্কেটে থাকে। দিলীপ ঘোষ মার্কেটে আছে।