
আশাকর্মীদের আন্দোলনের পিছনে রাজনৈতিক দল রয়েছে। অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার অঙ্গনওয়াড়ি কর্মীদের আন্দোলনে উত্তপ্ত হয় কলকাতা পুরসভা চত্বর।
এর আগে স্বাস্থ্যভবনের সামনে আশাকর্মীদের আন্দোলন উত্তপ্ত হয়েছিল সল্টলেক। সরকারি কর্মীর স্বীকৃতি, বেতনবৃদ্ধি সহ একাধিক দাবিতে আশাকর্মীদের বিক্ষোতে বারবার উত্তপ্ত হওয়ার ঘটনায় মুখ খুলেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেছেন আশাকর্মীরা এক্রেডেটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট এই প্রকল্প ২০০৭-এ শুরু হয়। তৎকালীন রাজ্য সরকার গ্রহণ করতে গরতে ২০০৮-এ চালু হয়। কেন্দ্রীয় প্রকল্প সবসময় সম্পূর্ণ বহন করে। তাঁর দাবি কেন্দ্রীয় সরকার শুধু ভাতা দিত। তৎকালীন রাজ্য সরকার ৮০০ টাকা করে দিত। ২০১১-য় মা মাটি মানুষের সরকার আসার পর ধাপে ধাপে ভাতা বাড়ানো হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেছেন আশাকর্মীরা এখন যে স্থায়ী ভাতা পান যা রাজ্য বাজেট থেকে দেওয়া হয় সেটা ৫ হাজার ২০০ টাকার মত। ভাতার ৬০ শতাংশ টাকা কেন্দ্র এবং ৪০ শতাংশ টাকা রাজ্য সরকার বহন করে। তাঁর দাবি বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে আশাকর্মীরা ৪ হাজার টাকা এবং দেড় হাজার টাকা করে দেওয়া হয় উত্তরপ্রদেশে।
মোবাইল ফোনের জন্য টাকা দেওয়া হয়। কিন্তু তারপরেও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এঁদেরকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য।








