
২ জনের অস্বাভিক মৃত্যুর ঘটনায় শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। পরিবারের দাবি ২ জনকে খুন করা হয়েছে। বিজেপির অভিযোগ ২ জনকে পিটিয়ে খুন করা হয়েছে।
যদিও কাঁথির এসডিপিও দিবাকর দাসের দাবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। তিনি আরও জানিয়েছেন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালের চিকিৎসক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। শুক্রবার রাতে খেজুরির জনকা এলাকার জলসা দেখতে গিয়েছিলেন বছর ২৩-র সুজিত দাস এবং বছর ৬৫-র সুধীর চন্দ্র পাইক।
স্থানীয় একটি অংশের দাবি সেখানেই হ্যালোজেন লাইট খুলে পড়ে। পরিবারের দাবি ২ জনকে খুন করা হয়েছে।
