
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণে মহিলাদের কথা খুব কম উঠে এসেছে, বরং কংগ্রেসের সমালোচনাই বেশি ছিল। এক্স পোস্টে এমনটাই দাবি করেছেন মল্লিকার্জুন খাড়গে।
তাঁর দাবি, ভাষণে ৫৯ বার কংগ্রেসের নাম নেওয়া হয়েছে, কিন্তু মহিলাদের প্রসঙ্গ এসেছে খুব কম। এতে বোঝাই যাচ্ছে সরকারের অগ্রাধিকার কী? তিনি আরও বলেছেন, এই ভাষণ ছিল হতাশা ও রাজনৈতিক আক্রমণে ভরা, যেখানে বিল ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা না করে বিরোধীদের দোষারোপ করা হয়েছে। এদিকে, জয়রাম রমেশও প্রধানমন্ত্রীর বক্তব্যকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তাঁর কথায়, জাতির উদ্দেশে ভাষণের একটা মর্যাদা থাকে, যা নিরপেক্ষ হওয়া উচিত। কিন্তু এটা ছিল একেবারেই রাজনৈতিক, ডিস্ট্রেস অ্যাড্রে।
তিনি প্রশ্ন তোলেন, মহিলাদের সংরক্ষণ কার্যকর করতে দেরি কেন? এখনই তা বাস্তবায়নের জন্য নতুন প্রস্তাব আনার চ্যালেঞ্জও ছুঁড়ে দেন তিনি।
