গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National বিশ্বের নজরে ভারত: বিদেশমন্ত্রী

    বিশ্বের নজরে ভারত: বিদেশমন্ত্রী

    0
    106
    রাজনীতিক স্থিতিশীলতা থেকে অর্থনৈতিক বৃদ্ধি, সব ক্ষেত্রে বিশ্ব তাকিয়ে ভারতের দিকে। ভারতের অগ্রগতির কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
    তিনি বলেছেন, গোটা বিশ্বই এখন রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। এই আবহে সবাই ভারতের দিকে তাকিয়ে রয়েছে স্থিতিশীলতার জন্য। কোনও গণতন্ত্রে পরপর তিনবার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসা ছোটো বিষয় নয়। বর্তমানে ভারতে ব্যবসা এবং বিনিয়োগ নিয়ে অনেকেই উৎসাহ দেখাচ্ছে। তাঁর মন্তব্য, ভারত শুধু বিশ্বের জন্যে বাজার হয়ে থাকবে না। মেক ইন ইন্ডিয়া অভিযানের মাধ্যমে ভারত শীর্ষ স্থানীয় উৎপাদক দেশও হয়ে উঠতে পারে। চিন প্রসঙ্গেও তাঁকে কথা বলতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, ভারত একাধিক বিষয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে চিন। অন্যান্য দেশও একই সমস্যার মুখোমুখি হয়ে থাকে। কিন্তু দুই দেশের সমস্যা এক নাও হতে পারে।
    বিশ্বায়ন নিয়ে বর্তমানে যখনই আলোচনা করতে হবে, তখনই চিনের নাম আসবে। কারণ চিনই বিশ্বায়নের ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছে।
    ছবি  সৌজন্যে : এক্স