
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-র প্রয়াত বাবা বিষ্ণু বসু-র নাম রয়েছে ভোটার লিস্টে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে বিজেপি নেতা পীযুষ কানোরিয়া।
তিনি বলেছেন, ব্রাত্য বসু-র বাবা ২০১০ সালে গত হলেও ২০২৫-র ভোটার তালিকায় এখনও নাম জ্বলজ্বল করছে তাঁর প্রয়াত বাবার নাম।তিনি বলেছেন এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে যাবে।
বিধান নগর বিধানসভা কেন্দ্রের পাট নম্বর ৬২, পোলিং স্টেশন কালিন্দী প্লট অনার্স লাইব্রেরী হল। সিরিয়াল নাম্বার ৯০। ভোটার কার্ড নাম্বার ডব্লিউবি/২০/১৩৯/১৪৪৪৮৭। ২০১০ সালে মারা যান বিষ্ণু বসু ২০২৫ সালের ভোটার লিস্টে এখনো সেই নাম জ্বলজ্বল করছে এই নিয়ে অভিযোগ জানালেন বিজেপি নেতা পীযূষ কানোরিয়া।
নির্বাচন কমিশন ২০০২ সালের ভোটার তালিকা অনলাইনে প্রকাশ করেছে। তা নিয়ে দক্ষিণ ২৪ পরগনার কুলপি ও ডায়মন্ড হারবারে বিতর্ক শুরু হয়েছে।
