আলু নিয়ে রাজনীতি, অভিযোগ মমতার, পাল্টা শমীক 

0
68
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
আলু কৃষকদের নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাণ্ডবেশ্বরের সভা থেকে তৃণমূল নেত্রী বলেছেন রাজ্য সরকারের ক্রপ ইনসুরেন্স আছে।
যাঁর জমিতে আলুচাষে ক্ষতি হয়েছে, তাঁরা ক্ষতিপূরণ পাবেন। তিনি আরও বলেছেন যার ইচ্ছে বাইরে আলু পাঠাতে পারে। রাজ্য সরকারের কোনও রেসট্রিকশন নেই। অপপ্রচার চালানো হচ্ছে। আলুর দাম না পেয়ে কৃষকদের পরপর আত্মহত্যার ঘটনায় তৃণমূলকে আক্রমণ করেছেন শমীক ভট্টাচার্য। তাঁর কথায় প্রাকৃতিক দুর্যোগ এবং বাজার ব্যবস্থার অসামঞ্জস্যতার কারণে কৃষকরা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।
রাজ্য সরকারের ভ্রান্ত নীতি, দূরদর্শিতার জন্য আলুচাষিরা তাঁদের উৎপাদিত আলু ভিনরাজ্যে নিয়ে যেতে পারছেন না। আক্রমণ করেছেন শমীক ভট্টচার্য। বাজারকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রণের কারণে কৃষকরা বিপর্যস্ত হয়ে পড়ছেন।