
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেন। বাংলাদেশের রাজধানী ঢাকার মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে এ কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় মা-বোনদের শিক্ষার প্রসারে বিনামূল্যে নানান উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী বহুভাবে উপকৃত হয়েছে। কড়াইলবাসীর উদ্দেশে তিনি বলেছেন, তিনি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান।
কিন্তু এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় হলো— তিনি নাগরিকদের সন্তান। তিনি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেন। ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেছেন, মা-বোনদের স্বাবলম্বী করা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চান। কৃষকদের জন্যও ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।








