গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National দূষণে ফের চরমে, দিল্লিতে কঠোর বিধিনিষেধ!

    দূষণে ফের চরমে, দিল্লিতে কঠোর বিধিনিষেধ!

    0
    62
    ছবি সৌজন্যে : এক্স

    দূষণ থেকে মুক্তি নেই রাজধানী দিল্লির ! দীপাবলির পর থেকেই দূষণের মাত্রা এখনও বিপজ্জনক স্তরে রয়েছে। এই অবস্থায় আরও কঠোর বিধিনিষেধ কার্যকর হতে চলছে দিল্লিতে।

    কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট দূষণ নিয়ন্ত্রণে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান-র নিয়ম সংশোধন করেছে, যাতে করে আরও বেশি কর্যকর পদক্ষেপ নেওয়া যায়। রাজধানী দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণের জন্য চার স্তরীয় পরিকল্পনা রয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট-র। দিল্লিতে বাতাসের গুণমান খারাপ হলে জিআরএপি-১ চালু করা হয়। এই সময় রাস্তায় মাঝেমধ্যে জল ছেটানো হয়। খোলা জায়গায় বর্জ্য পোড়ানো নিষিদ্ধ করা হয়।

    দূষণের মাত্রা অনুযায়ী ধাপে ধাপে জিআরএপি এক, দুই, তিন সংখ্যা বাড়ে। সেই মতো পদক্ষেপ করা হয়। বর্তমানে দিল্লিতে দূষণের মাত্রা সর্বোচ্চ ৪০১ একিউআই। রাজধানীতে কার্যকর রয়েছে জিআরএপি-৩। যদিও পরিস্থিতি বিচার করে জিআরএপি-৩-এর জিআরএপি-৪ বিধিনিষেধ জারির কথা ভাবছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট।