
তীব্র দূষণে জেরবার দিল্লির স্কুলগুলিতে এখন কোনওরকম ক্রীড়া প্রতিযোগিতায় সায় দিল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট চাইছে যে মাসগুলোতে দিল্লিতে দূষণ কম থাকে, সেই মাসগুলিতে এই ক্রীড়া অনুষ্ঠান আয়োজিত হোক।
এনিয়ে দিল্লির বায়ুদূষণ নিয়ন্ত্রক সংস্থা কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট বা সিএকিউএম কে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করতে বলেছে আদালত। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে দিল্লি দষণ সংক্রান্ত মামলার শুনানি ছিল। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নভেম্বর-ডিসেম্বরের এমন পরিস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার অর্থ খদে স্কুলপড়ুয়াদের গ্যাস চেম্বার এর মধ্যে ফেলে দেওয়া।
তাই সিএকিউএম-কে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করার জন্য বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
