গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National অসমে বহুগামিতা নিষিদ্ধ, অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ

    অসমে বহুগামিতা নিষিদ্ধ, অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    এক দেশ, এক নিয়ম, অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে হাঁটছে অসম। অসম সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে বিধানসভায় যে অধ্যাদেশ এনেছে তাতে বিয়ে থেকে বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার–সমস্ত ক্ষেত্রেই সকলের জন্য একই নিয়ম চালু করা হবে।

    লিভ ইন বা একত্রবাসের রেজিস্ট্রেশন এবার বাধ্যতামূলক করার পথে এগোচ্ছে অসমের বিজেপি সরকার।বিলে যে নিয়মগুলির কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে একত্রবাস সংক্রান্ত বিধিও। এর আওতায় একত্রবাসে থাকা যুগলকে রেজিস্ট্রেশন করাতে হবে।

    পাশাপাশি বিবাহ, বিবাহবিচ্ছেদ এবং উত্তরাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়েরও উল্লেখ রয়েছে অসমের অভিন্ন দেওয়ানি বিধিতে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং রাইজোর দল-সহ বিরোধী দলগুলি এই বিল পেশের বিরোধিতা করেছে। বিল পেশের আগে সব পক্ষকে নিয়ে বিস্তারিত আলোচনার দাবি তুলেছে তারা। উল্লেখ্য,২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ডে প্রথম অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়। এরপরে মার্চ মাসে গুজরাতেও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়। মধ্যপ্রদেশেও অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে। গোয়াতে আলাদাভাবে গোয়া সিভিল কোড রয়েছে।