
বাড়ির পাশের পুকুর থেকে পুলিশকর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাবরা থানার বাণিপুর ইতনা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় বাড়ির কিছুটা দূরে একটি পুকুরে পুলিশ কর্মী বিশ্বজিৎ ঘোষকে ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকেরা। উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ডিউটিতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বার হয়েছিলেন বিশ্বজিৎ। তার পর থেকে আর বাড়ি ফেরেননি। শনিবার তাঁর দেহ উদ্ধার হয়। মৃত পুলিশকর্মীর মা যমুনা ঘোষ জানিয়েছেন, ২০০৯ সালে বিয়ে হয়েছিল বিশ্বজিতের। তার পর থেকে স্ত্রীর সঙ্গে নিত্যদিন অশান্তি লেগে ছিল পুত্রের। যদিও শেষ পর্যন্ত বাড়ি ফেরেননি তিনি। যমুনার দাবি, বিশ্বজিতের মৃত্যু স্বাভাবিক নয়।
কেউ তাঁকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছেন। বিশ্বজিতের বোন সুমিতা দাস জানিয়েছেন, পুলিশের চাকরি পেতেই বিশ্বজিৎকে পুকুরে ঠেলে ফেলে দিয়েছেন স্ত্রী এবং তাঁর পরিবারের লোকজন।








