গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk বেবি বাম্প,পুনম কি অন্তঃসত্ত্বা

    বেবি বাম্প,পুনম কি অন্তঃসত্ত্বা

    0
    733
    ছবি সৌজন্যে : এক্স

    উন্মুক্ত স্ফীতোদর, দুধের বোতল আর শিশুর ছবি শেয়ার করে অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছেন পুনম পাণ্ডে।সোশাল মিডিয়ায় নেটিজেনদের মিশ্র মত। অনেকেই মনে করছেন পয়লা এপ্রিলের আগেই এপ্রিল ফুল করে দিলেন পুনম।

    নেটিজেনদের একাংশ আবার তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন। কারও সঙ্গে সম্পর্কে আছেন কিনা বা সন্তানের বাবা কে, সেই বিষয়ে জানার আগ্রহটা ঠিক জিইয়ে রেখেছেন মডেল-অভিনেত্রী। বেবি বাম্পের ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। এটি সত্যিই মজার প্র্যাঙ্ক নাকি লুকিয়ে অন্য কোনও কাহিনি? কারণ পুনমকে ঘিরে তৈরি হওয়া বেশ কিছু বিতর্ক। যেমন ২০২৪ সালে আচমকা পুনম পাণ্ডের মৃত্যুর খবরে তোলপাড় হয় নেটপাড়া। অভিনেত্রীর টিমের তরফে সোশাল মিডিয়ায় মৃত্যুর খবর জানানো হয়।তিনি নাকি জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই জীবন্ত হয় পুনম,সোশাল মিডিয়ায় নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন, ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোর একটি ক্যাম্পেনিং ছিল। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন পুনম। তারপর,২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের আগে পুনম একটি ভিডিওতে ঘোষণা করেছিলেন ভারত জিতলে তিনি নগ্ন হবেন। এই মন্তব্য তাঁকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। কিন্তু, পুনমের এই সাহসী সিদ্ধান্তকে প্রশ্রয় দেয়নি বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এরপর কয়েক বছর আগে পুনমের একটি গোপন ভিডিও ফাঁস হয়ে গিয়েছিল সোশাল মিডিয়ায়। স্নানঘরের একটি ব্যক্তিগত মুহূর্ত তখন সকলের হাতের মুঠোয়। স্নানের সময় পুনমের উদ্দাম নাচের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। অভিনেত্রী দাবি করেছিলেন, প্রাক্তন প্রেমিকই ব্যক্তিগত বিরোধের কারণে ভিডিওটিকে পণ্য বানিয়ে দিয়েছিলেন। তারপর করোনায় নিষেধাজ্ঞা অবজ্ঞা করে স্বামী শ্যাম বম্বের সঙ্গে বাইরে বের হন। এর ফলে মুম্বই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং সোশাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার হন।

    আর,২০২০ সালের সেপ্টেম্বর মাসে পুনম পাণ্ডে স্যাম বম্বের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন। কিন্তু, বিয়ের পরই দাম্পত্য কলহ চরমে পৌঁছয়। স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, হুমকি এবং শ্লীলতাহানির অভিযোগ আনেন। স্যাম বম্বে গ্রেফতার হলেও পরে জামিনে মুক্তি পান। একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, স্বামীর সঙ্হে হাতাহাতির কারণে পুনম গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।