গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata লাইব্রেরিতে ধুলো পড়ছে, আক্ষেপ বিমানের, মানতে নারাজ সিদ্দিকুল্লা

    লাইব্রেরিতে ধুলো পড়ছে, আক্ষেপ বিমানের, মানতে নারাজ সিদ্দিকুল্লা

    0
    63
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রাজ্যের লাইব্রেরিগুলোয় ধুলো ঝাড়ার লোক নেই। গ্রন্থাগার দিবস উদযাপনের অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

    তিনি বলেছেন লাইব্রেরির উন্নতিকল্পে আরও বেশি রাজ্য সরকারকে নজর দেওয়া উচিত। গ্রুপ ডি কর্মীরও অভাব রয়েছে। বিশেষ করে কলেজ পড়ুয়াদের লাইব্রেরি মুখো করতে লাইব্রেরির আধুনিকীকরণের প্রয়োজন রয়েছে। তাঁর আক্ষেপ বিধানসভায় লাইব্রেরিতেও বিধায়কদের বই পড়ার আগ্রহ দেখা যায় না। যদিও এই বক্তব্যে সহমত নন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি।

    তাঁর দাবি বিমান বন্দ্যোপাধ্যায় হয়ত অনেক আগে ভিজিট করেছেন। তাঁর দাবি লাইব্রেরিগুলোয় বই পড়ার আগ্রহ বাড়ছে। লাইব্রেরিগুলোয় নিয়োগও হয়েছে।