বেহাল রাস্তা, বিক্ষোভে ফুঁসছে এলাকাবাসী 

0
203
ছবি সৌজন্যে : নিজস্ব
কোথাও আবার অসুস্থ রোগীকে খাটিয়া করেই জল কাদার মধ্যে দিয়ে হাসপাতালের দিকে ছুটছে মানুষ। কোথাও প্রাণ হাতে করে বেড়ার মধ্যে ঝুলতে ঝুলতে যাচ্ছে ক্ষুদে স্কুল পড়ুয়ারা, হাত ফস্কালেই জলে, যদিও আসলে সেটা নাকি রাস্তা।
মালদার রতুয়া ১ ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতের দুটি রাস্তা। দুই রাস্তা নিয়েই বিক্ষোভ চরমে। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। একটা বিধানসভা নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল,  এখন আরও একটা বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। মাঝে পঞ্চায়েত নির্বাচনও হয়েছে। প্রতিশ্রুতি সেখানেও ছিল। কিন্তু রাস্তা আরও আরও খারাপ হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, বেহাল রাস্তার কারণে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না। গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে কিংবা কোন প্রসূতি রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যেতে হয়। এই সমস্যার কথা তারা স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান, বিডিও থেকে বিধায়ক সকলকেই জানিয়েছেন।
কিন্তু বেহাল রাস্তার হাল ফেরাতে কেউ কোন উদ্যোগ গ্রহণ করেন নি। তাই রাস্তার দাবীতে তারা আগামী বিধানসভা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।