গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International সুস্থ হচ্ছেন পোপ ফ্রান্সিস

    সুস্থ হচ্ছেন পোপ ফ্রান্সিস

    0
    112
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সুস্থ হচ্ছেন পোপ ফ্রান্সিস। তার আর নতুন করে জ্বর আসেনি । প্রতিদিনই তার ফিজিওথেরাপি করা হচ্ছে বলে ভ্যাটিকান জানিয়েছে। তবে পোপ ফ্রান্সিসকে মাঝে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছিল,তা খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পোপ এখন আগের চেয়ে অনেক বেশি সুস্থ বলে জানিয়েছেন তারা।উল্লেখ্য ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এই আর্জেন্টাইন ধর্মগুরুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

    রোমেরই একটি হাসপাতালে ব্যাপক শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি।৮৮ বছরের পোপের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল হাসপাতালে। তাকে চিকিৎসকেরা ভেন্টিলেটর সাপোর্টে রাখেন। এবার তা খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। চিকিৎসকেরা জানিয়েছেন, তার আর জ্বরও আসেনি,যেটি একটি ভালো দিক।

    চিকিৎসকদের মতে, পোপের ক্রমশ শারীরিক উন্নতি হচ্ছে। এমন চলতে থাকলে আগামী কিছুদিনের মধ্যে তার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে যবে।তবে এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে না। সেইসঙ্গে পরিস্থিতি কোনদিকে যাচ্ছে, তা দেখেই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছেন।