
প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্য সম্পন্ন হবে আগামী শনিবার। ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে শনিবার স্থানীয় সময় সকাল ৮টায়া পোপের শেষকৃত্য হবে। শেষকৃত্য হবে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা গিজায়। প্রয়াত পোপের ছবি প্রকাশ্যে এনেছে ভ্যাটিকান।
সেই ছবিতে দেখা যাচ্ছে সান্টা মার্তা চ্যাপেল কাঠের খোলা কফিনে শায়ি রয়েছে তাঁর মরদহে। পোপ ফ্রান্সিসকে লাল পোশাকে সাজানো হয়েছে। পাশে দাঁড়িয়ে রয়েছেন সুইস প্রহরীরা। সম্প্রতি রোমের গেমেলি হাসপাতাল থেকে ছাড়া পান রোমান ক্যাথলিক গির্জার প্রধান। তারপর থেকে ভ্যাটিক্যানে নিজের বাসভবনেই থাকছিলেন তিনি। সোমবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ।
রোমান ক্যাথলিক গির্জার পরবর্তী প্রধান কে হবেন, তা এখনও স্থির হয়নি। সাধারণত, পরবর্তী পোপ বাছাই করা হয় একটি কনক্লেভ বা সম্মেলনের মাধ্যমে। কোনও পোপের মৃত্যুর ১৫ থেকে ২০ দিনের মধ্যে ওই সম্মেলন সাধারণভাবে শুরু হয়।
