গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International মানুষকে পথে আনার বার্তা দিলেন পোপ লিও চতুর্দশ

    মানুষকে পথে আনার বার্তা দিলেন পোপ লিও চতুর্দশ

    0
    19
    ছবি সৌজন্যে : এক্স

    ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় আয়োজিত এক প্রার্থনায় নতুন পুরোহিত হওয়ার আগে ১০ জন ডিকনকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন পোপ লিও চতুর্দশ। তিনি বলেছেন, কষ্টে থাকা মানুষের জন্য গির্জার দরজা সব সময় খোলা রাখতে হবে।

    ডিকনরা হলো এমন ধর্মীয় কর্মী, যারা এখনো পুরোপুরি পুরোহিত হননি, কিন্তু গির্জার কাজ, সেবা এবং ধর্মীয় দায়িত্ব পালনে প্রশিক্ষণ নিচ্ছেন এবং সাহায্য করেন।এই ১০ জনের মধ্যে ৮ জনকে রোম ডায়োসিসের জন্য নিয়োগ দেওয়া হয়। এদের মধ্যে ৬ জন ইতালির। একজন ক্যামেরুনের। আরেকজন কলম্বিয়ার। তাদের মধ্যে ৪ জন রোমের প্রধান সেমিনারিতে পড়েছেন।বাকি ৪ জন রোমের রেডেম্পটোরিস মাতের সেমিনারিতে প্রশিক্ষণ নিয়েছেন। আর বাকি দুজনকে অন্য জায়গায় পাঠানো হয়।

    মেক্সিকোর আর্মান্ডো রোয়া নুনিয়েজকে ভারতের মিয়াও ডায়োসিসে দায়িত্ব দেওয়া হয়। সেলউইন পিন্টো লয়সকে আইডেন্টে মিশনারিজ সংগঠনে যুক্ত করা হয়। এই প্রার্থনায় পোপ স্পষ্টভাবে বলেছেন, কেউ যদি গির্জায় আসতে চায়, তাকে কখনোই আটকানো যাবে না। বরং এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে মানুষ সহজেই ভেতরে এসে শান্তি খুঁজে পায়। তার মতে, পুরোহিতদের কাজ বাধা দেওয়া নয়, বরং মানুষকে সঠিক পথ দেখানো।তিনি আরো বলেছেন, বর্তমান সময়ে মানুষের সঙ্গে গির্জার দূরত্ব বাড়ছে। এজন্য বেশি কথা দিয়ে নয়, বরং ধৈর্য ও ভালোবাসা দিয়ে মানুষকে সঠিক পথে আনতে হবে।