
দীর্ঘদিন ধরে অসুস্থলালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। ঢাকার এক বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। তবে কোনওরকম সাহায্যের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তাঁর ছেলে ইমাম জাফর নোমামি।
সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি জানিয়েছেন, মায়ের চিকিৎসার জন্য কোনওরকম সাহায্য লাগবে না। যতটা সম্ভব তিনিই মায়ের চিকিৎসার ব্যবস্থা করছেন। শিল্পীর যথাযথ চিকিৎসা চলছে। তিনি আরও বলেছেন, সংস্কৃতি মন্ত্রক সহ বেশ কয়েকজন উপদেষ্টা তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন।
তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ। কোনওরকম অনুদান নিয়ে চিকিৎসা করতে নিজেও রাজি নন শিল্পী। যাঁরা আর্থিকভাবে চিকিৎসা করাতে পারছেন না, তাঁদের জন্য সেই টাকা খরচ করা হোক।
