বাড়িতেই ইফতার পার্টিতে পরীমণি 

0
117
ছবি সৌজন্যে :ফেসবুক

রমজান মাসে বহু তারকাই রোজা পালন করছেন। বন্ধুবান্ধব-প্রিয়জনদের সঙ্গে ইফতার করছেন সকলেই।

সোশাল মিডিয়ায় সেই ইফতার পার্টির ভিডিও শেয়ার করেছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। বন্ধুবান্ধবের পাশাপাশি সেখানে দেখা গিয়েছে অভিনেত্রীর দুই সন্তানকেও।ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন পরীমণি। সেখানে দেখা গিয়েছে, একটি টেবিল ভরা বাহারি খাবার। ছিল ফল, সরবত,খাসির বিরিয়ানি, ডিম, মাংসের হালিম-সহ নানা পদ। বসে রয়েছেন বেশ কয়েকজন। কেউ আবার দাঁড়িয়ে। টেবিলের পাশেই হলুদ সালোয়ার-কামিজে সেজে দাঁড়িয়ে পরীমণি। নিজের হাতে খাবার পরিবেশন করেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, বাংলাদেশের একটি জনপ্রিয় খাদ্য প্রস্তুতকারী সংস্থার খাবারে এই পার্টির আয়োজন করা হচ্ছিল।

এই ইফতার পার্টির ভিডিও দেখে একটাই প্রশ্ন উঁকি দিয়েছে অনুরাগীদের মনে, তবে কি পরীমণিও প্রতিদিনই রোজা করছেন? জানা গিয়েছে, সন্তান ছোট, এখনও স্তন্যপান করে,তাই প্রতিদিন রোজা রাখতে পারছেন না অভিনেত্রী পরীমণি। তবে যে দিন সম্ভব, সে দিন তিনি পালনের চেষ্টা করেন।সে দিন নিষ্ঠার সঙ্গে সমস্ত নিয়ম পালন করেন তিনি।