গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment সাইবার ট্রাইব্যুনালে পরীমনির মামলা

    সাইবার ট্রাইব্যুনালে পরীমনির মামলা

    0
    185
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    বাংলাদেশের নায়িকা পরীমনি,গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন। বুধবার ঢাকার বিচারক নুরে আলমের আদালতে এ মামলা করেছেন তিনি।আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৮ জুলাই এ বিষয়ে তদন্ত করে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে।

    এর আগে মঙ্গলবার গৃহকর্মী পিংকি আক্তার বাদী হয়ে পরীমনিসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে।মেকআপ রুম থেকে মাদক সেবন করে এসে গৃহকর্মীকে মারধরের অভিযোগে চিত্রনায়িকা পরীমনির নামে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার বাদী হয়ে এ মামলা করেছেন।মামলায় পরীমণির সঙ্গে আরও আসামি করা হয়েছে একই ফ্ল্যাটে বসবাস করা সৌরভ নামে এক ব্যক্তিকে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে ৮ মে’র মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে।মামলার আরজিতে বাদী অভিযোগ করেছেন, ২০২৪ সালের মার্চে মামলার বাদী পিংকি আসামিদের বাড়িতে এজেন্সির মাধ্যমে গৃহপরিচারিকার কাজের জন্য চাকরি নেন।একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা বলে এজেন্সি হতে বাদীকে আসামিদের বাড়িতে নিয়োগ করা হলেও তাকে দুটি বাচ্চার দায়িত্ব পালন করতে হতো।এছাড়া বাদীকে দিনে ও রাতে উভয় সময় বাড়িতে রান্নার কাজ করতে হতো।

    তবুও চাকরি তাঁর একান্ত আবশ্যক হওয়ায় তিনি মুখ বুঝে সহ্য করে আন্তরিকতার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছিলেন।