
ফের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। কোনো এক পুরুষের বাহুডোরে মাথা রেখে নতুন করে চর্চায় উঠে এসেছেন নায়িকা। কে সেই ব্যক্তি? তা নিয়েই এখন ব্যাপক আলোচনাক দিন আগে রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করেছেন পরীমনি।যেখানে ভালোবাসার মানুষের বাহুডোরে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেই ছবি পোস্ট করে জীবনে নতুন করে বসন্তের আগমনী বার্তা দিয়েছেন পরীমনি। যা মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।
যদিও সেই ছবিতে ভালোবাসার মানুষের মুখ প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।কেবল হাতটাই দেখা গেছে। তবুও ফ্যান ফলোয়ারদের চোখ থেকে যেন আড়াল করতে পারেননি।অনেকেই পরীর পাশে থাকা মানুষকে সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করছেন। এর কারণ হিসেবে এই গায়কের ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমনির পাশে থাকা পুরুষের হাতঘড়ির মিল খুঁজে পাচ্ছেন।এছাড়াও সম্প্রতি সময়ে শেখ সাদীর সঙ্গেই পরীমনির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজাঙ্গনে। যে কারণে ফ্যান ফলোয়াররাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন। এদিকে সেই রাত থেকেই ফেসবুকে বিভিন্ন গ্রুপ, পেজে নেটিজেনরা শেখ সাদী ও পরীমনির ভাইরাল সেই ছবি নিয়ে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন। কেউ কেউ লিখেছেন, শেখ সাদীকে আর আড়ালে রাখতে পারলেন না পরীমনি। কেউ আবার,পরীমনি-সাদীর প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন।বিষয়গুলো পরী নিজেও হয়তো খেয়াল করেছেন।
যে কারণে পরের দিন সকালের আলো ফোটার আগেই সেই ছবি ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন।উল্টো নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি গাঁদা ফুলের ছবি প্রকাশ করে ক্যাপশনে পরী লিখেছেন, গাঁদা ফুল ভুলে গাধা হয়ে গেছিলো ভাইইই…. ।এর আগে সাদীকে নিয়ে এক সাক্ষাৎকারে পরী বলেছেন,সাদী তাঁর জীবনে একটা জাদুর মতন, তিনি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারেন। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে,আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে।সাদী ঠিক তা–ই নায়িকা পরীমনির কাছে।
