
বাংলাদেশের নায়িকা পরীমনি নানা সময়ই আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে আসেন। কখনো মেজাজ হারান, কখনো খারাপ ব্যবহার করে বসেন।
দেশীয় সিনেমা দর্শকরা পরীমণিকে যেমন নায়িকা হিসেবে চেনেন তেমনই তার মেজাজ সম্পর্কেও অবগত থাকেন। তবে পরীমনি নিজেও এখন সেটি অনুধাবন করেছেন, জানিয়েছেন, এ জন্য নিজেকে বদলে ফেলবেন তিনি।একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীমনি। এ সময় নানা কথা বলেছেন পরীমণি। নিজের মেজাজ হারানোর বিষয়ে পরীমনি বলেছেন, আর দশ জন মানুষের মতো তাঁরও রাগ, দুঃখ, কষ্ট, অভিমান হয়। তিনি সবকিছু নিতে পারেন না।দুম করে রিঅ্যাক্ট করে ফেলেন। সেই রিঅ্যাকশনটা মানুষ নিতে পারে না। মানুষ বলে নায়িকা মানুষ এটা করা যাবে না। এই বাউন্ডারির মধ্যে যখন পড়ে গেছেন, তখন তাঁর মনে হয় জাস্ট অ্যাভয়েড করেন। নায়িকা পরীমনি জানিয়েছেন,নিজেকে আড়াল করতে যেয়েও পারেন না পরীমনি এ নিয়ে আক্ষেপ করে বলেছেন, তিনি যত চান ঝামেলাগুলো এড়িয়ে, নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করবেন, ততই ঝামেলাগুলো তাঁর ওপর জেঁকে বসে।
তাই বিশ্বাস করা শুরু করেছেন, সমস্ত ঝামেলা নিয়েই তাঁকে বাঁচতে হবে।বাংলাদেশের নায়িকা পরীমনি আরও বলেছেন,তিনি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছেন। কাজ এবং দুই বাচ্চাকে নিয়ে থাকতে চান। নায়িকা পরীমনি আসলে আর কষ্ট নিতে চান না।
