
পোর্শেকাণ্ডে অভিযুক্ত কিশোর দুর্ঘটনার দিন প্রচুর মদ্যপান করেছিল বলে জেরায় স্বীকার করেছে। এমনটাই দাবি করেছে পুলিশ।
অভিযুক্ত নাবালককেও ৫ জুন পর্যন্ত হোমে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, সেখানে তাকে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময়ে সেখানে উপস্থিত ছিলেন তার মা। প্রথমে পুলিশ সূত্রে জানানো হয় যে, তদন্তে কিশোর বা কিশোরের মা আদপেই সাহায্য করছেন না। তবে জেরায় কিশোর স্বীকার করে নিয়েছে যে দুর্ঘটনার সময়ে সে প্রচুর মদ্যপান করেছিল। সে নাকি পুলিশকে আরও জানিয়েছে যে, দুর্ঘটনার সময়ের কোনও কথাই তার স্পষ্ট মনে নেই।পুণে পুলিশের অতিরিক্ত কমিশনার শৈলেশ বলকওয়াড়ে জানিয়েছেন, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখতে শতাধিক পুলিশ নিয়ে এক ডজনেরও বেশি তদন্তকারী দল গঠন করা হয়েছে।তদন্তে যাতে প্রতিটি দিক খুঁটিয়ে দেখা হয়, তার জন্যই এই ভাবে এগোচ্ছেন তারা।
