গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports জোটা ও তার ভাইকে পর্তুগালের সম্মান

    জোটা ও তার ভাইকে পর্তুগালের সম্মান

    0
    110
    ছবি সৌজন্যে : এক্স

    সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হওয়া দিয়েগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো পর্তুগাল ফুটবল ফেডারেশন। রাজধানী লিসবনের সেলেকাও ট্রেনিং সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানে দুই প্রয়াত ফুটবলারের সম্মানে ওপেন করা হয় তাদের জার্সি নম্বর সম্বলিত দুটি ভাস্কর্য।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল জাতীয় দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ফুটবল কর্মকর্তাসহ দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্ট্রিনেগ্রো এবং বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোও।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী লুইস মন্ট্রিনেগ্রো বলেন,সরকারের পক্ষ থেকে আবারও জানাতে চান জোটা ও আন্দ্রের পরিবারের প্রতি কৃতজ্ঞতা চিরন্তন। তাদের এই ত্যাগ ও অবদান কখনো ভুলবেন না। জোটা শুধু মাঠেই নন, হৃদয়ে থেকেও পর্তুগিজ ফুটবলের অংশ হয়ে থাকবেন।এদিকে জোটা মৃত্যুর আগে জাতীয় দলে পরতেন ২১ নম্বর জার্সি। নিয়ম অনুযায়ী, এখন সেই জার্সি দিতে হতো অন্য কাউকে। তবে সম্মানের সাথে দায়িত্বটা গ্রহণ করেছেন জোটার ঘনিষ্ঠ বন্ধু রুবেন নেভেস।এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেছেন, তিনি জোটার পরিবারের অনুমতি নিয়েই এই জার্সি নম্বর নিতে চেয়েছেন। এটা শুধু একটা নম্বর নয় ওর স্মৃতির প্রতীক। তিনি চান দিয়েগো জোটা মাঠে না থেকেও তাঁদের সঙ্গে থাকুক, প্রতিটি ম্যাচে, প্রতিটি মুহূর্তে।অনুষ্ঠানে জোটা ও আন্দ্রের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা স্মারক, অ্যাওয়ার্ড এবং ডিপ্লোমা। জাতীয় দলের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, জোটা ও তার ভাইয়ের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

    অন্যদিকে শ্রদ্ধা জানানোর এই আবেগঘন মুহূর্তের মধ্যেই আবার মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে সেলেকাও। বিশ্বকাপ বাছাইপর্বে ৬ সেপ্টেম্বর আর্মেনিয়া ও ১০ সেপ্টেম্বর হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।