এবার প্যালেস্টাইনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

0
110
ছবি সৌজন্যে : সংগৃহীত
স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে পর পর্তুগাল এবার প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। রবিবার আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির বিদেশ মন্ত্রক।
গত সপ্তাহে পর্তুগালের বিদেশমন্ত্রী পাওলো র‍্যাঙ্গেল ব্রিটেন সফরে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি লিসবনের বিবেচনায় রয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, প্যালেস্টাইনকে স্বীকৃতির দাবিতে আগামী সপ্তাহে নিউইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলনকে সামনে রেখেই এ পদক্ষেপ নিচ্ছে লিসবন। পর্তুগাল ইউরোপের ২৭টি উন্নত দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের ইইউ সদস্য।
এই জোটের অল্প কয়েকটি সদস্যরাষ্ট্র প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইইউ জোটের সদস্য সুইডেন ও সাইপ্রাস আগেই প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছিল। গাজায় হামাক-ইজরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ২০২৪ সালের মে মাসে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছিল স্পেন। তারপর আয়ারল্যান্ড এবং নরওয়েও স্পেনকে অনুসরণ করে।