গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports জোটাকে স্মরণ করলেন রোনালদো

    জোটাকে স্মরণ করলেন রোনালদো

    0
    76
    ছবি সৌজন্যে : এক্স

    আবেগঘন এক রাতে দারুণ জয় পেল পর্তুগাল। দিয়োগো জোটাকে হারানোর শোক বুকে নিয়েই বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নেমেছিল তারা। আর্মেনিয়ার বিপক্ষে সেই ম্যাচে জোড়া গোল করলেন ক্রিস্তিয়ানো রোনালদো, জোড়া গোল করলেন জোয়াও ফেলিক্সও।

    জোয়াও ক্যানসেলোর একটি গোলে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এটি ছিল সেই জার্সি নাম্বার, যা জোতা পর্তুগালের হয়ে পরতেন। ম্যাচ শেষে সতীর্থ নুনো তাভারেস বলেন, সবাই খুব খুশি, কারণ এটি দেখায় জোটা এখনো আমাদের সঙ্গে আছে, জোটা আজ মাঠে ছিল, আর সেই মুহূর্তে রোনালদোর গোল সম্ভব হয়েছে।তিনি আরো বলেন, জোটা সব সময় আমাদের সঙ্গে থাকবে, আজ সেটি পরিষ্কার হয়ে গেল।এরপর ক্যানসেলো করেন তৃতীয় গোল।দ্বিতীয়ার্ধের শুরুতে অসাধারণ এক দূরপাল্লার শটে রোনালদো নিজের দ্বিতীয় গোল করেন।

    এই গোলের পর তার আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়ায় ১৪০-এ। ঘণ্টা পেরোতেই ফেলিক্সের দ্বিতীয় গোল নিশ্চিত করে পর্তুগালের বড় জয়।জোতাকে উৎসর্গ করা এই জয়ে বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করল রোনালদোর পর্তুগাল।