গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International বিএনপির হাত ধরেই ইতিবাচক পরিবর্তন এসেছে: মির্জা ফখরুল

    বিএনপির হাত ধরেই ইতিবাচক পরিবর্তন এসেছে: মির্জা ফখরুল

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিএনপির হাত ধরেই বাংলাদেশে ৩১ দফাসহ সব ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করে। এই মন্তব্য করেছেন তিনি।
    মির্জা ফখরুল বলেছেন, দলের নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন ও ত্যাগ শিকার করেছেন, কিন্তু আন্দোলন থেকে কখনও সরে যাননি। এ সময় তিনি দলের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
    তিনি আরও বলেছেন, একদিকে যেমন আনন্দের দিন, অন্যদিকে দুঃখের। বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে যাননি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হতে হবে। বিএনপির হাত ধরেই ৩১ দফাসহ সব ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।