
গ্রামীণ অর্থনীতিতে নিয়ন্ত্রকের ভূমিকায় এবার পোস্টঅফিস। তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ডাকসেবক’রা নির্ধারকের ভূমিকা পালন করবেন।
পোস্ট অফিসগুলিকে বৃহত্তর গণ সংগঠনে পরিণত করা হবে। শনিবার সংসদে তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমন। সেখানে তিনি জানিয়েছেন, গ্রামীণ এলাকায় এই মুহূর্তে ১.৫ লাখ পোস্ট অফিস রয়েছে। সেখানে কর্মরত ২.৪ লাখ ডাকসেবক’কে গ্রামীণ অর্থনীতিতে নির্ধারকের ভূমিকায় রাখা হবে। ভারতীয় পোস্ট অফিসকে বৃহত্তর গণ লজিস্টিক সংগঠনে পরিণত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
অর্থাৎ গ্রামীণ অর্থনীতিতে পণ্য সরবরাহ থেকে সঞ্চয় এবং সরবরাহে পোস্ট অফিস নিয়ন্ত্রকের ভূমিকায় রাখা হবে বলে জানিয়েছেন নির্মলা সীতারমন। তাঁর কথায়, পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের পরিষেবা গ্রামীণ এলাকায় বাড়ানো হবে আগামী দিনে।







