দিল্লিতে দূষণ বিক্ষোভে হিডমার সমর্থনে পোস্টার!

0
77
ছবি সৌজন্যে : এক্স
দিল্লিতে দূষণ বিরোধী বিক্ষোভে এবার দেখা গিয়েছে মাও নেতা মাদভি হিডমার সমর্থনে পোস্টার। একটি ভিডিওতে দেখা গিয়েছে, একদল প্রতিবাদী ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং দিল্লি বাড়তে থাকা বায়ু দূষণের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।
তাঁদের মধ্যেই একজনের হাতে দেখা যায় একটি পোস্টার। সেই পোস্টারে অন্ধ্রপ্রদেশে পুলিশের গুলিতে খতম কুখ্যাত মাওবাদী নেতা মাদভি হিডমার ছবি আঁকা ছিল। অবস্থান কর্মসূচি চলতে থাকায়, নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং বিক্ষোভকারীদের সরে যেতে বলেন। অনুরোধে কাজ না হওয়ায় পুলিশ একে একে তাদের ছত্রভঙ্গ করতে শুরু করে।
রবিবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা দিল্লির রাস্তায় যান চলাচল বন্ধ করার চেষ্টা করে। পাশাপাশি পুলিশ কর্তাদের চোখে লঙ্কারগুঁড়ো ছেটানোর চেষ্টা করে। এরপরেই এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে একই সঙ্গে বিক্ষোভের জায়গায় মাওবাদী নেতার সমর্থনে পোস্টারগুলি কীভাবে ছড়িয়ে পড়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।