ঘাটালে দেব-র বিরুদ্ধে পোস্টার বিজেপির 

0
255
ছবি সৌজন্যে : নিজস্ব
নিজের লোকসভা কেন্দ্র ঘাটালেই পোস্টার পড়েছে তৃণমূলের তারকা সাংসদ দেব-র বিরুদ্ধে। দেব-কে প্রতারক সাংসদ এবং সেচমন্ত্রী মানস ভূঁইয়াকে প্রতারক সেচমন্ত্রী বলে পোস্টারের ছড়াছড়ি ঘাটালের বিভিন্ন এলাকায়।
জানা গিয়েছে, ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট এবং বিজেপি কর্মী ও সমর্থকরা এই পোস্টার লাগিয়েছিলেন। এই পোস্টারে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দেব-র তীব্র সমালোচনা করেছেন বিজেপি বিধায়ক। পোস্টারে লেখা রয়েছে ৩ কোটি ১৯ লক্ষ ৬২ হাজার টাকা খরচের পরেও কেন সার্কিট বাঁধের বেহাল দশা রয়েছে ? চলতি বছরে চারবার বন্যার মুখোমুখি হয়েছেন ঘাটালের মানুষ।
এরপরই দেবের ঘাটাল সফরের আগেই বিভিন্ন এলাকায় তাঁর নামে পড়েছে পোস্টার। পাশাপাশি সেচমন্ত্রী মানস ভুঁইয়ার নামেও পড়েছে পোস্টার।