সুদীপের বিরুদ্ধে পোস্টার, নেপথ্যে তাপস-কুণাল!

0
32
ছবি সৌজন্যে : নিজস্ব
সোমবার রাতে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর তারপর রাতারাতিই উত্তর কলকাতার বড় অংশ ছেয়ে গিয়েছে সুদীপ-বিরোধী পোস্টারে।
এমনকী সাংসদের বাড়ির কাছেও সেই পোস্টার দেখা গেল। তাতে তাঁকে চোর-বেইমান বলে উল্লেখ করা হয়েছে। পোস্টারের নিচে লেখা – প্রচারে: তাপস রায়, কুণাল ঘোষ!  পোস্টার নিয়ে মুখে কুলুপ সাংসদের। মন্ত্রী তাপস রায় ও বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের দাবি, পোস্টারের সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। রাতেই পোস্টারগুলি নজরে পড়ে এলাকাবাসীর। দেখা যায়, নানা জায়গা প্রচুর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার সাঁটানো দেওয়ালে।
এনিয়ে তাপস রায়ের প্রতিক্রিয়া, পোস্টারের কথা জানেন না। কুণাল ঘোষ জানিয়েছেন, এই পোস্টারের সঙ্গে তাঁর কোনও যোগ নেই।