গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Hooghly আলুর ধর্মঘট, সোমে বৈঠকে মন্ত্রী বেচারাম, বারাবনিতে ট্রাক আটক

    আলুর ধর্মঘট, সোমে বৈঠকে মন্ত্রী বেচারাম, বারাবনিতে ট্রাক আটক

    0
    296
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভিনরাজ্যে আলু রফতানি নিয়ে জটিলতা না কাটলে সোমবার থেকে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন আলু ব্যবসায়ীরা। এর জেরে বাজারে দামবৃদ্ধির আশঙ্কা তৈরি হতেই তড়িঘড়ি বৈঠক ডেকেছেন রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না।
    সোমবার এই বৈঠক হবে। বাজারে টানা আলুর দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু ব্যবসায়ীদের সঙ্গে নবান্নে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন রাজ্যের চাহিদা মিটিয়ে তবেই ভিন রাজ্যে আলু পাঠানো হবে। এরপরেই বিভিন্ন জায়গায় পুলিশ আলুর ট্রাক আটকানোর অভিযোগে রাজ্যজুড়ে ধর্মঘটের হুঁশিয়ারি দেন আলু ব্যবসায়ীরা। এরইমধ্যে আসানসোলের বারাবনিতে ঝাড়খণ্ড সীমানায় ট্রাক থেকে পাঁচশো বস্তা আলু বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালক ও খালাসিকে। আলুগুলো লুকিয়ে বিহারে পাঠানো হচ্ছিল।
    রবিবার সকালে বারাবনির কাছে প্লাস্টিক ঢাকা ট্রাক দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর তল্লাশি চালাতে বস্তাভর্তি আলু মেলে।