মঙ্গল থেকে ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীদের 

0
121
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
৩ ডিসেম্বর থেকে রাজ্যব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন  আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স আসোসিয়েশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিন রাজ্যে রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে।
যার জেরে সীমান্তে গিয়ে আটকে যাচ্ছে আলুবোঝাই ট্রাক। এই পদক্ষেপের পাল্টা দিতেই মঙ্গলবার থেকে আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি। এই ধর্মঘট হলে স্বাভাবিকভাবেই রাজ্যে যেমন আলুর সংকট দেখা দেবে। তেমনই লাফিয়ে বাড়বে দাম।  বৈঠকের পর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সাধারণ সম্পাদক জানান, রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্নার নির্দেশ অনুযায়ী কিলো প্রতি ২৬ টাকা দরে হিমঘর থেকে বের করে পাঠানো হলেও  ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তীসগড় এবং অসম সীমান্তে আলুর ট্রাক আটকে দেওয়া হচ্ছে।
আলুবোঝাই ট্রাকের চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এই অবস্থায় বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।