খানাখন্দ রাস্তা প্রকৃতির তৈরি, সাফাই শিবকুমারের 

0
59
ছবি সৌজন্যে : এক্স
খানাখন্দ রাস্তা সরকার তৈরি করেনি, এ তো প্রকৃতির তৈরি। এমনই সাফাই দিয়েছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। যা নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক হচ্ছে। 
বেঙ্গালুরুর রাস্তা এমনিতেই ট্রাফিকের জন্য বিখ্যাত। ব্যস্ত সময়ে বেঙ্গালুরু বিশ্বের মন্থরতম শহরের মধ্যে অন্যতম। সেই ব্যস্ত ট্রাফিকের সঙ্গে ইদানিং যুক্ত হয়েছে রাস্তার খানাখন্দ। সমস্যায় জর্জরিত বাসিন্দারা নিয়মিত ক্ষোভ উগরে দিচ্ছেন সোশাল মিডিয়ায়। এর মধ্যে এই পথের খানাখন্দ নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত হয়েছে।যদিও কংগ্রেসের দাবি, বিজেপি এই পথের গর্ত নিয়ে অহেতুক রাজনীতি করছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও করেছেন বিজেপি কর্মীরাই।

বিতর্কের মধ্যে শিবকুমারের সাফাই, কংগ্রেস সরকার ৭ হাজার খানাখন্দ ঠিক করেছে। আরও ৫ হাজার বাকি আছে। পুলিশকে এ নিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ নাগরিকরাও খানাখন্দের রিপোর্ট পুলিশের কাছে পৌঁছে দিচ্ছে।