গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata ঢালাও মাছভাত, হুমায়ুনের মনোহরা, দিলীপের মিষ্টি

    ঢালাও মাছভাত, হুমায়ুনের মনোহরা, দিলীপের মিষ্টি

    0
    8
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বিজেপির জয়ের পরে এবার বিধানসভায় বিধায়কদের শপথ অনুষ্ঠানেও ঢালাও আয়োজন করা হয়েছে মাছ-ভাত-র। আর এই ভরপুর বাঙালিয়ানা উদ্‌যাপনের উদ্যোক্তা প্রোটেম স্পিকার তথা মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়।
    বিধায়কদের মধ্যাহ্নভোজে মাছ-ভাতের আয়োজন করা হয়েছে, এ কথা বলার সময় মুচকি হাসেন তাপস রায়।বিজেপি সরকার এলে আমিষ বন্ধ— এই বার্তা ভুল প্রমাণ করতেই বিধানসভাতেও মাছ-ভাত খাওয়া দাওয়া চলেছে। শপথ নেওয়া বিধায়কদের জন্য বুধবার বিধানসভায় ঢালাও মাছভাতের ব্যবস্থা করা হয়েছে। এদিকে, ৫০০ পিস ছানাবড়া, ১৫০ পিস মনোহরা নিয়ে বিধানসভায় হাজির হয়েছেন জেইউপি বিধায়ক হুমায়ুন কবির। বিধানসভায় রীতিমতো সেলিব্রেশন মুডে দেখা গেল হুমায়ুন কবিরকে। রীতিমতো হাউজের মধ্যেই কাঁধে হাত দিয়ে জড়িয়ে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। শুধু হুমায়ুন কবীর নন, মুর্শিদাবাদের তৃণমূলের তিন বিধায়কও আলাদা করে দেখা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
    শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। এদিকে, বিধানসভায় মিষ্টির হাড়ি নিয়ে ঢুকে বিলিয়েছেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষও। সমস্ত বিধায়কদের নিজের হাতে করে মিষ্টি মুখ করিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ।