পাওয়ার ব্লক : মঙ্গলবার শিয়ালদহে বাতিল একাধিক ট্রেন

0
179
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

শিয়ালদহ ডিভিশনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে মেইন লাইনে মঙ্গলবার একাধিক ট্রেন নিয়ন্ত্রণ করা হবে। রাতের দিকে কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বিশেষ করে ডানকুনি বা নৈহাটি রুটের একাধিক ট্রেন বাতিল থাকছে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিট থেকে ১০ সেপ্টেম্বর বুধবার ভোর ৩টে ৩০ মিনিট পর্যন্ত মোট ৪ ঘন্টা জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক জারি থাকবে। এর জেরে একাধিক ট্রেন বাতিল এবং নিয়ন্ত্রিত করা হবে। এদিকে পুজোর দিনগুলো প্রতি স্টেশনে দাঁড়াবে লোকাল ট্রেন। ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত কোনও গ্যালপিন লোকাল ট্রেন থাকবে না শিয়ালদহে। সব শাখায় সব স্টেশনে লোকাল ট্রেন থামবে বলে সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এছাড়া যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহে ২ ১টি টিকিট কাউন্টার, ১০টি মোবাইল ইউটিএস ব্যবস্থা করা হবে। ১৭টি এটিভিএম কার্যকর থাকবে।

কলকাতার পুজো দেখার জন্য শহরতলি ও আশপাশের জেলাগুলো থেকে বহু মানুষ ভিড় করে পুজোর দিনগুলোয়। সেক্ষেত্রে যাতায়াতের যাতে কোনও অসুবিধে না হয় তার জন্য আগেভাগেই তৈরি পূর্ব রেল কর্তৃপক্ষ।